ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বলিউডের নোরা ফাতেহি ঢাকায় আসছেন

    বলিউডের নোরা ফাতেহি ঢাকায় আসছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড মাতানো আইটেম গার্ল নোরা ফাতেহি এবার আসছেন ঢাকায়। নাচে-গানে এবার তিনি মাতাবেন বাংলাদেশের রাজধানীর মানুষকে। জানা গেছে, আগামী ডিসেম্বরে একটি অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। ঢাকার একটি কনভেনশন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করবেন এই তারকা। ইতিমধ্যে তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়ে গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আয়োজক শাহজাহান ভুঁইয়া। তবে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করছেন না আয়োজকেরা।

    মরোক্কীয় বংশোদ্ভূত হলেও নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলা থেকেই তিনি ভারতের হিন্দি সিনেমার ভক্ত। বিশেষ করে গানগুলো তাকে আন্দোলিত করত। তখন থেকেই স্বপ্ন দেখতেন বলিউডে কাজ করার।

    ২০১৪ সালে বলিউডে কাজ শুরু করেন নোরা ফাতেহি। তবে জনপ্রিয়তা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানে নেচেই আলোচনার তুঙ্গে আসেন তিনি। গানটি ইন্টারনেট জগতে ঝড় বইয়ে দিয়েছিল।

    এরপর ‘সাকি সাকি’, ‘পাচতাওগে’, ‘ড্যান্স মেরি রানি’, ‘কুসু কুসু’, ‘নাহ’, ‘গারমি’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে পারফর্ম করেছেন নোরা। এ ছাড়া ভারতের বিভিন্ন টিভি অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যায় তাকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ