ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ঝালকাঠিতে অগ্নিকাণ্ড; তিন বসতঘর ভস্মীভূত

    ঝালকাঠিতে অগ্নিকাণ্ড; তিন বসতঘর ভস্মীভূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর গ্রামে অগ্নিকারণ্ড তিনটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আলী আজিমের টিনের ঘরে ওই রাতে কেউ ছিল না। সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলীহান শিখা চার দিকে ছড়িয়ে পরে। এতে পাশের নাজমুল হাওলাদার ও হারুন হাওলাদারের টিনের ঘরে আগুন লাগে। স্থানীয়রা ফায়াসার্ভিস খবর দেয়। 

    তবে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের পৌছাতে পারেনি। পরে ভ্যান গাড়িতে করে ফায়ারসার্ভিস কর্মীরা গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্ররণ আনে আর ততক্ষনে তিনটি বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। নাজমুল হাওলাদার ও হারুন হাওলাদারের ঘরের লোকজন ঘুমানো ছিল। আগুন দেখে পাশের প্রতিবেশীরা ডাক চিৎকার দিলে তাদের ঘুম ভাঙ্গে।

    ক্ষতিগ্রস্ত নাজমুল হোসেনের স্ত্রী আমেনা বেগম বলেন, 'আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি।' স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, 'রাস্তা খারাপ থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারেনি। সময় মত গাড়ি আসতে পারলে ক্ষতির পরিমান কম হত।'

    ঝালকাঠি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শফিফুল ইসলাম জানান, আগুন লাগার সঠিক কারন এখনও জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ