ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • থাইল্যান্ড রাষ্ট্রদূতের পেয়ারা বাগান পরিদর্শন

    থাইল্যান্ড রাষ্ট্রদূতের পেয়ারা বাগান পরিদর্শন
    ঝালকাঠির পেয়ারা বাগান পরিদর্শনে থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর।

    শনিবার (১৩ আগস্ট) সকালে জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের পেয়ারা বাগান পরিদর্শনে যান রাষ্ট্রদূত। এসময় তার সঙ্গে থাইল্যান্ড দূতাবাসের আরও পাঁচ কর্মকর্তা ছিলেন।

    আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠুন হালদার রাষ্ট্রদূতকে পেয়ারা বাগান, ভাসমান পেয়ারা হাট ও একাধিক পার্ক ঘুরিয়ে দেখান।

    এর আগে থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি শুক্রবার (১২ আগস্ট) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার বারুকাঠি মিয়া বাড়িতে পৌঁছান। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মিয়া বাড়ির বড় ছেলে ব্যারিস্টার ফখরুল ইসলাম রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূতের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। মধ্যাহ্নভোজে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুবিনা মীরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ