ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • এম মনিরুজ্জামান বলেছেন

    বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করেছিল ঘাতকরা

    বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করেছিল ঘাতকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে খুনিরা মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এম মনিরুজ্জামান। 

    তিনি বলেন, বাঙালির রাখাল রাজা ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে খুনি মোস্তাক ও জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছি। যাতে বাংলাদেশ পিছিয়ে যায়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন বলেই ৭৫ এর খুনিদের আশাপূরণ হয়নি। আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 

    সোমবার বিকেলে ঝালকাঠির রাজাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

    রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি ফাতিনাজ ফিরোজ, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সঞ্জিব বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ