ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ঝালকাঠিতে আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের ফ্রি মেডিকেল ক্যাম্প    

    ঝালকাঠিতে আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের ফ্রি মেডিকেল ক্যাম্প    
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্র মঙ্গলবার সকালে এ ক্যাম্পের আয়োজন করে। 

    সকাল ১০টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত ঝালকাঠি পৌর এলাকার আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্র ভবনে অসহায় ও দরিদ্র ৪ শতাধিক  রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বিভিন্ন  পরীক্ষা এবং ওষধ বিতরণ করা হয়।  

    ক্যাম্পের উদ্বোধন করেন ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিল হাফিজ আল মাহমুদ। সভাপতিত্ব করেন ঝালকাঠি আশা ডি.এম মো. শেখ ফিরোজ আহ্মদ। 

    অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজী, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল রহমানসহ আরো অনেকে। 

    উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন বলেন, সমাজে এ ধরণের যত প্রতিষ্ঠান আছে তারা সবাই যদি মানুষের সেবায় এগিয়ে আসে তাহলে স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। 

    শেখ ফিরোজ আহ্মদ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি সিদ্ধান্ত নিয়েছি সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা প্রদান করে যাবো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ