ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ‘সফেদ ক্যানভাসে রক্তের ছোপ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

    ‘সফেদ ক্যানভাসে রক্তের ছোপ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বে একের পর এক যুদ্ধ, ঝড়ছে তাজা প্রাণ, রক্তে লাল হচ্ছে জমিন, বিপর্যয়ে পড়েছে মানবতা এমন বিষয় নিয়ে লেখা হয়েছে কাব্য গ্রন্থ। যার নাম দেয়া হয়েছে ‘সফেদ ক্যানভাসে রক্তের ছোপ’। এ কাব্যগ্রন্থটি লিখেছেন ঝালকাঠি শহরেরই বাসিন্দা আমিনুল ইসলাম লিটন তালুকদার। এটি তাঁর রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ। 

    মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মেচন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন  পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস হাওলাদার, হুমায়ুন কবীর, হাবিবুর রহমান হাবিল, হুমায়ুন কবীর সাগর, সহকারী প্রকৌশলী মহসিন রেজা, নাজমুল হাসান প্রমুখ। আমিনুল ইসলাম  লিটন তালুকদার পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদারের বড় ছেলে। 

    এ বিষয়ে লেখক আমিনুল ইসলাম লিটন তালুকদার বলেন, সফেদ ক্যানভাসে রক্তের ছোপ বইটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। কবিতার মাধ্যমে রাগ ক্ষোভ, প্রতিবাদ, ভালোবাসা সবকিছুই ফুটে ওঠে। এ কাব্যগ্রন্থটি মানুষের বিবেককে ধাক্কা দেয়ার জন্য প্রকাশ করেছি। নামকরণের মূল উদ্দেশ্য হলো  স্রষ্টা পদত্ত বসুন্ধরায় সফেদ ক্যানভাসে রক্তের ছোপ লাগিয়েছো হে নরাধম, জাহান্নামে কাটিবে তোমার পরজনম। আল্লাহ আমাদের জন্য একটি নিষ্কলুষ বাসযোগ্য পৃথিবী দিয়েছেন। কিন্তু আমরা নিজেদের কায়েমী স্বার্থে বিভিন্ন দেশ ও দেশের মানুষের সাথে আমরা অরাজকতা করতেছি। যুদ্ধের মাধ্যমে রক্তের বন্যা বইয়ে দিয়েছি। আল্লাহ আমাদের যে সাদা ক্যানভাসটা দিয়েছেন তা আমরা অক্ষত রাখতে পারিনি। বিশ্বের ৩৫টি দেশে যুদ্ধ চলছে, এটিই আমার হৃদয়ে আঘাত করেছে। তাই আমার অবস্থান থেকেই এ বইটা রচনা করেছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ