ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পাকা তাল থেকে রস বের করার সহজ পদ্ধতি

    পাকা তাল থেকে রস বের করার সহজ পদ্ধতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলছে তালের মৌসুম। পাকা তালের ঘ্রাণে মুগ্ধ হয় সবাই। বিভিন্ন পুষ্টিগুণে ভরা মৌসুমি এই ফল অনেকেরই প্রিয়। এ সময় সবার ঘরেই তৈরি হয় তালের পিঠা-পায়েস।

    তবে তাল দিয়ে বিভিন্ন পদ তৈরির আগে পাকা তাল থেকে রস বের করতে হয়, যা খুবই কষ্টসাধ্য বিষয়। অনেকেই এ কারণে ঘরে তালের পিঠা-পায়েস তৈরি করতে পারেন না।

    তবে এর খুব সহজ সমাধান আছে। জেনে নিন কীভাবে খুব সহজেই পাকা তাল থেকে রস বের করবেন। এজন্য হাতের কাছে রাখবেন- পাকা তাল, চাকু, হ্যান্ড গ্লাভস, বড় পাত্র, বিশুদ্ধ পানি ও ছাকনি।

    পদ্ধতি

    প্রথমে পাকা তালের খোসা চাকু দিয়ে ভালো করে ছাড়িয়ে নিন। এরপর তালের ভেতরের বীজগুলো আলাদা করুন। এক লিটার বিশুদ্ধ পানিতে তালের বীজগুলো হাত দিয়ে চটকে রস বের করুন। এভাবে প্রতিটি বীজের রসই পানি মিশ্রিত পাত্রে বের করতে হয়।

    পরে পানি মিশ্রিত পাকা রস ছেঁকে ১৫-২০ মিনিট চুলায় ঘন করে জ্বাল দিন। প্রতিটি তালে তিনটি বীজ থাকে। এবার জ্বাল দেওয়া তালের রসের সঙ্গে চিনি মিশিয়ে দিন।

    ব্যাস তৈরি আপনার তালের রস। এবার এই রস দিয়ে পিঠা-পায়েসসহ মুখোরোচক সব পদ তৈরি করতে পারবেন। চাইলে তালের রস সংরক্ষণও করতে পারেন বছরজুড়ে।

    এজন্য একটি মুখবন্ধ বাটিতে এই রস ডিপ ফ্রিজে রেখে দিন। যখন ইচ্ছে বের করে তালের রস দিয়ে পিঠা কিংবা পায়েস তৈরি করতে পারবেন সহজেই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ