ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিজের দ্বিতীয় বিয়ের তথ্য জানালেন আলোচিত ইসলামী বক্তা মাদানী ঝালকাঠিতে আমুর বাসভবন আবারো ভাংচুর করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক হামের ১৫ লাখ টিকা এলো দেশে খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী বরিশাল সদর হাসপাতালে জেঁকে বসেছে নারীচক্র অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ ভোলায় অস্ত্রসহ আটক ব্যক্তির মুক্তি চেয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা, অতঃপর পটুয়াখালীতে চুরির অভিযোগ তুলে শিশু সহোদরকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে ৫৪০ পিস জি-মরফিন ইনজেকশনসহ মাদক দম্পত্তি আটক 
  • দৌলতখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত 

    দৌলতখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ভোলার দৌলতখানে মিলাদ ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।  

    মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন'র পুত্র ঢাকা স্কয়ার হাসপাতালের শিশু  বিভাগের সিনিয়র কনসালটেন্ট  প্রফেসর ডা: আফতাব ইউসুফ রাজ  দৌলতখান মধ্যবাজারে নিজ বাসভবনে এ মিলাদ ও দোয়া  মাহফিলের  আয়োজন করেন।

    অনুষ্ঠানে বিভিন্ন  কওমী  মাদ্রাসার শিক্ষক ও এতিম শিক্ষার্থীরা উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  রুহের মাগফেরাত কামনায়  বিশেষ দোয়া  করেছেন।

    এ সময় দৌলতখান  উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক  ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ