ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ঝালকাঠিতে হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া, দুর্ভোগ

    ঝালকাঠিতে হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া, দুর্ভোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। প্রচন্ড রোদের তাপে অস্থিত জনমনে হঠাৎ করেই বৃষ্টি ও তীব্র বাতাসে প্রাণ ফিরে এলওে দুর্ভোগ বাড়িয়েছে। বিকেল থেকে সড়ক ফাঁকা হয়ে গেছে। ঝড়ো হাওয়ায় গাছপালা উপড়ে পরার খবর পাওয়া গেছে। শহরে যানবাহন চলাচলও কমে গেছে। 

    শহরের শহীদ মেহেদী সড়কের চায়ের দোকানী মো. মাসুম বলেন, বিকেল সাড়ে চারটার দিকে আকস্মিকভাবে ঝড়ো হাওয়া শুরু হয়। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। চারদিকে অন্ধকারের মধ্যেই শুরু হয় মুশল ধরে বৃষ্টি। অনেকেই দোকানে ও বাসাবাড়িতে আটকে আছে। জরুরী প্রয়োজনেও কেউ বের হতে পারছে না। এমন পরিস্থিতে দুর্ভোগে পড়েছেন সব শ্রেণির মানুষ। শহরের রাস্তাঘাটে অল্প বৃষ্টিতেই পানি জমে গেছে।

    রিকশাচালক আলমগীর হোসেন বলেন, সারাদিন বন্ধের মধ্যে তেমন কোন ট্রিপ পাইনায়। বিকেলে একটু মানুষ বের হওয়া শুরু করছিল, হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। সব মানুষ নিরাপদ আশ্রয়ে চলে গেছে। শহরে মনে হয় কোন লোকজন নাই।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ