ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • টাইগারদের টি-টোয়েন্টি টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

    টাইগারদের টি-টোয়েন্টি টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম
    শ্রীধরন শ্রীরাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ দিয়েছে বিসিবি। আগামী রবিবার তিনি ঢাকায় আসছেন।

    শুক্রবার নিজের বাসভবনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

    অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীরামের সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

    সাংবাদিকদের পাপন বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে শ্রীরামকে আমরা শটলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। এবং সে আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে অ্যাজ অ্যা টেকনিক্যাল কলসালটেন্ট। ’

    টেকনিক্যাল পরামর্শক হিসেবে শ্রীরাম আসলে কোচ হবেন কে? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার করেননি পাপন। শ্রীরাম আসার পর চূড়ান্ত হবে জানিয়ে তিনি বলেছেন, ‘এটা আমরা এখনো ঠিক করিনি। ২২ তারিখ সবার সঙ্গে বসা হবে। বসে আমরা সিদ্ধান্ত নেব। অনেক পরিবর্তনই আসবে। একটা-দুটো জিনিস না। ’

    শ্রীরামের খেলোয়াড়ি জীবন খুব একটা লম্বা না। ২০০০ সালে অভিষেকের পর খেলেছেন আটটি ওয়ানডে। তামিল নাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে এক মৌসুমে হাজার রান করার রেকর্ডও আছে তার।  

    তবে কোচিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো শ্রীরামের। জাতীয় দল, বয়সভিত্তিকের পাশাপাশি কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে। অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক সহকারী এই কোচ কাজ করেন আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে। মূলত আইপিএল অভিজ্ঞতার কারণেই তাকে নিয়ে আসছে বিসিবি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ