ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • জরিমানা গুনছেন দুই কোচ

    জরিমানা গুনছেন দুই কোচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লন্ডন ডার্বিতে চেলসি ও টটেনহ্যামের মধ্যকার ম্যাচের দুই কোচই শাস্তি পেলেন। তবে চেলসি কোচ টমাস টুখেলের বাড়তি হিসেবে যোগ হয়েছে এক ম্যাচের ‘স্থগিত’ ডাগ আউট নিষেধাজ্ঞা। যেখানে এই জার্মানকে জরিমানা করা হয়েছে ৩৫ হাজার পাউন্ড। আর টটেনহ্যাম হটস্পার কোচ আন্তোনিও কন্তে গুনবেন ১৫ হাজার পাউন্ড।

    টুখেলের নিষেধাজ্ঞায় অবশ্য একটি ‘শর্ত’রয়েছে। লিখিত আকারে বিস্তারিত রায় প্রকাশের আগ পর্যন্ত তা স্থগিত থাকবে। আপিলও করতে পারবেন তিনি। ফলে লিডসের বিপক্ষে ব্লুজদের পরবর্তী ম্যাচে ডাগআউটেই থাকবেন টুখেল।

    এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের লন্ডন ডার্বিতে চেলসি ও টটেনহ্যামের ম্যাচে ঝামেলা বেধে যায়। রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। তবে মাঠে বাইরে ডাগআউটে উত্তাপ ছড়িয়েছেন দুদলের কোচ। টুখেল ও কন্তে ম্যাচ চলাকালে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ম্যাচের পর আরেক দফা হয়। ফলে দুই জনকেই নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে।

    খেলার বিরতির পর ৬৮তম মিনিটে সমতায় ফেরে টটেনহ্যাম। দারুণ এক শটে গোল করেন পিয়েরে এমিল হয়বার্গ। এই গোলের উদযাপনে বেপরোয়া টটেনহ্যাম কোচ কন্তে ছুটে যান চেলসির ডাগআউটের দিকে। তার দিকে টুখেলও এগিয়ে আসেন। উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই ডাগআউটে। এরপর দুই জনকেই দেখানো হয় হলুদ কার্ড।

    তবে ৭৭তম মিনিটে ফের এগিয়ে যায় চেলসি। স্টার্লিংয়ের পাস থেকে রিস জেমস গোলটি করেন। চেলসি কোচ টুখেল এবার চটে ছুটে যান কন্তের সামনে দিয়ে। যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মিনিটে কর্নার থেকে হ্যারি কেইনের হেডে বল আছড়ে পড়ে স্বাগতিকদের জালে। ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

    শেষ বাঁশির পর আবারও কথার লড়াই শুরু হয় কন্তে-টুখেলের। মূলত দুই কোচ হাত মেলানোর সময় টুখেল কন্তের হাত হ্যাঁচকা টান মারেন। পরে এই ঘটনা এক পর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে। শেষ পর্যন্ত দুই কোচই দেখেন লাল কার্ড।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ