ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • আর্জেন্টিনাকে নিয়ে আশাবাদী মাচেরানো

    আর্জেন্টিনাকে নিয়ে আশাবাদী মাচেরানো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খেলোয়াড়ি জীবনে জাতীয় দল আর্জেন্টিনায় নিজেকে উজাড় করে দিয়েছিলেন হাভিয়ের মাচেরানো। ২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত লম্বা সময়ে আলবিসেলেস্তার জার্সিতে ১৪৭টি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপ খেলেছেন ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ আসরে। এরমধ্যে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দলকে ফাইনালে নিতে অনন্য ভূমিকা রেখেছিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

    আসছে নভেম্বরে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপে মাচেরানোর দেশ অন্যতম ফেভারিট। এই তারকা অবসর নিলেও মধ্যপ্রাচ্যের দেশে তিনিও যাবেন। কেননা ফিফা তাকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিয়েছে।

    বর্তমানে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ফুটবল দলের কোচের কাজ করা মাচেরানো সম্প্রতি জাতীয় দলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। যেখানে তিনি লিওনেল মেসির শিরোপা জয়ে আশা দেখছেন।

    এল জেফেসিতোকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচেরানো বলেন, ‘আর্জেন্টিনার ওপর আমার অনেক আশা। এই দলটা ধারাবাহিকতা ধরে রাখছে। তাদের খেলা নিয়ে খুব সুন্দর পরিকল্পনা রয়েছে। তারা জানে তাদের কি করতে হবে এবং প্রতিযোগিতাকে তারা খুবই গুরুত্ব দেয়।’

    ৩৮ বছর বয়সী এই তারকা অবশ্য আর্জেন্টিনা ছাড়াও ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড ও ব্রাজিলকে এই আসরে ফেভারিট মানছেন।

    আগামী ২০ নভেম্বর শুরু হবে এবারের বিশ্বকাফ। যেখানে ২২ নভেম্বর ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরে ২৭ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে খেলবে। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মেসিরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ