ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • কাঠালিয়া গলায় ফাসঁ দিয়ে যুবকের মৃত্যু

    কাঠালিয়া গলায় ফাসঁ দিয়ে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে সাগর হাওলাদার (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    শনিবার সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের দক্ষিণ আওরাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাগর হাওলাদার ওই গ্রামের মো. কুদ্দুস হাওলাদারের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে পরিবারের সবার অজান্তে নিজের ঘরের আড়ার সাথে মায়ের ওরনা দিয়ে গলায় ফাঁস নেয় সাগর। তার মা ছেলের রুম থেকে ছটফটের শব্দ পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে করর্তাব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।পরে ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। 

    তবে এখন পর্যন্ত সাগর হাওলাদারের আত্মহননের কারণ জানা যায়নি। 

    কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাজাপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হওয়ায় রাজাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ