ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ইনজুরিতে এশিয়া কাপ শেষ শাহিন আফ্রিদির

    ইনজুরিতে এশিয়া কাপ শেষ শাহিন আফ্রিদির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি হাঁটুর ইনজুরিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল টিম তাকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছে। 

    শাহিন আফ্রিদি ডান হাঁটুর ইনজুরিতে ভুগছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন তিনি। নেদারল্যান্ডস সফরে যাওয়া দলের সঙ্গে ছিলেন এই ক্রিকেটার। যাতে তার পুর্নবাসন প্রক্রিয়া দ্রুত হয়। কিন্তু ২৮ আগস্ট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আসর শুরু হওয়া টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি 

    পিসিবি আশা করছে, বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ফিরবেন আফ্রিদি, ‘সে খুবই হতাশ। তবে সাহসী ছেলে, যে তার দেশের জন্য আরও শক্তিশালী হয়ে ফিরতে চায়। রোটারডামে তার ইনজুরির ভালো উন্নতি হয়েছে। তবে আরও সময় দরকার তার। আশা করা হচ্ছে, অক্টোবরে মাঠে ফিরতে পারবে আফ্রিদি।’ 

    গত বছরের টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন শাহিন শাহ। তিন ফরম্যাটে পাকিস্তানের সেরা পেসার তিনি। বাবর আজমের পরে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারও ২২ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার। এশিয়া কাপে তাকে না পাওয়া পাকিস্তানের জন্য বড় ক্ষতি। তিনি দেশের হয়ে ৪০ টি-২০ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ