ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটিতে তার লাগাতে গিয়ে সেইভটি বেল্ট ছিড়ে নিচে পড়ে জামাল মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি শহরে বিদ্যুতের খুঁটিতে নতুন তার লাগানোর কাজ পায় বরগুনার রফিকুল ইসলাম। তিনি জামাল মোল্লাকে শ্রমিক হিসেবে কাজে নেন। শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর সময় রবিবার সকাল ১১টায় সেভটি বেল্ট ছিড়ে নিচে পড়ে যায় জামাল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জামাল মোল্লা বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে। 

    ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, বিদ্যুতের খুঁটি থেকে নিচে পড়ায় জামালের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। বাকিটা ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে।
    ঝালকাঠি থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্ধার করার পরে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ