ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চরফ্যাশনে ইলিশ জালে দুই জেলের লাশ!

    চরফ্যাশনে ইলিশ জালে দুই জেলের লাশ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে ইলিশ ধরার জালে পেঁচিয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। মেঘনা নদীতে নৌ-ডাকাতের হামলায় মো. মিজান (৩৫) ও আব্দুর রাব্বি (২২) নামে দুই জেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। 

    ২১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টা থেকে দেড়টার দিকে চরফ্যাশন উপজেলাধীন মেঘনা নদীতে বয়ারচর নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা  ঘটে। নিহত জেলে মো. মিজান চর ফকিরা ৫ নম্বর ওয়ার্ড হাজারীগঞ্জ ইউনিয়নের আব্দুল কাদেরর ছেলে এবং একই এলাকার বাসিন্দা মো. সিরাজের ছেলে আব্দুর রাব্বি। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। 

    স্থানীয় সূত্রে জানা যায়, বৈরি আবহাওয়া শেষে মেঘনায় নদীতে ইলিশ শিকারের সময় অতর্কিত ভাবে ১০/১২ জনের নৌ-ডাকাত দলের একটি ট্রলার মাছ ধরার দুই ফিশিং ট্রলারে জেলেদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আতঙ্কিত হয়ে ট্রলারে থাকা ৬ জেলে মেঘনা নদীতে ঝাঁপ দেয়। মিজান এবং তার ভাতিজা রাব্বি ইলিশ জালের সাথে পেঁচিয়ে আটকা পরে। অপর ট্রলারের সকলকে জিম্মি করে ট্রলারে থাকা মাছ সহ সর্বস্ব ডাকাত দল লুট করে নিয়ে যায়।

    এ সময় ডাকাত দলের সকলের মুখে মুখোশ পরা ছিল অন্ধকারে কাউকে চেনা যায়নি বলে জানা যায়। পরবর্তীতে ডাকাত দল চলে যাওয়ার পর স্থানীয় একটি ট্রলারের সহায়তায় নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তিদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও দুইজনের মৃতদেহ জালে পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। 

    শশিভূষণ থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী বলেন, আমরা জানতে পেরেছি নিহতরা ডাকাতের ভয়ে প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়েছে। থানার এসআই মো. সমেজ আলী আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আরও জানান, এ ব্যাপারে শশিভূষণ থানায়  একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। শশিভূষণ থানায় একটি ইউডি মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ