ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বিগ ব্যাশে ফিরছেন ওয়ার্নার

    বিগ ব্যাশে ফিরছেন ওয়ার্নার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি চাহিদার শীর্ষে থাকেন। দলগুলো ডেভিড ওয়ার্নারকে পাওয়ার জন্য মরিয়া থাকে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জিতিয়েছেন এই অস্ট্রেলিয়ান। অথচ নিজ দেশের বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে তিনি থাকেন অনুপস্থিত। সবশেষ ২০১৩ সালে সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশ খেলেছিলেন ওয়ার্নার। অবশেষে দীর্ঘ ৯ বছর পর নিজ দেশের লিগে ফিরছেন এ বাঁহাতি ওপেনার। বিগ ব্যাশের আগামী দুই আসরের জন্য সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ওয়ার্নার।

    গত মাসে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল, বিগ ব্যাশের বদলে একই সময়ে হতে যাওয়া আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে খেলবেন ওয়ার্নার। তবে সেই খবরকে ভিত্তিহীন বানিয়ে সিডনি থান্ডারের হয়ে খেলার জন্য নাম লেখালেন এ অসি তারকা।

    অবশ্য পুরো আসর খেলা হবে না ওয়ার্নারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টের পর পাঁচটি ম্যাচ খেলবেন ওয়ার্নার। এরপর আবার চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভারত সফরে চলে যাবেন তিনি। আগামী মৌসুমে কত ম্যাচ খেলবেন সেটি এখনও নিশ্চিত নয়।

    বিগ ব্যাশে প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে তিন লাখ চল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া ২ কোটি টাকা)। এই অর্থের একটি অংশ পরিশোধ করবে সিডনি থান্ডার, বাকিটা দেবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ওয়ার্নারের এ চুক্তি টুর্নামেন্টের জন্য বেশ ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এখন পর্যন্ত বিগ ব্যাশের মাত্র তিন আসরে খেলেছেন ওয়ার্নার। ২০১১ ও ২০১২ সালের আসরে তিনি ছিলেন সিডনি থান্ডার দলে। নিজের প্রথম আসরেই ৫১ বলে ১০২ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। পরে ২০১৩ সালের আসরে তিনি চলে যান সিডনি সিক্সার্সে।

    ওয়ার্নার ছাড়াও বিগ ব্যাশে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ট্রাভিস হেড ও মার্নার লাবুশেন। তবে স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডরা বিগ ব্যাশে খেলার বদলে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে দুই সিরিজের মাঝের সময়টা বিশ্রাম করার জন্য বেছে নিয়েছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ