ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • রাজাপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বাইসাইকেল প্রদান

    রাজাপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বাইসাইকেল প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে নতুন বাইসাইকেলের হাতল ধরে দাঁড়িয়ে ছিল ত্রিশ জন শিক্ষার্থী। তারা যে খুশি তা দাঁড়ানোর ভঙ্গিতেও প্রকাশ পাচ্ছিল। আর বাইসাইকেল যে তারা চালাতে প্রস্তুত এমন দৃঢ়তা ফুটেছিল মুখে। এরা সবাই এ উপজেলার প্রত্যন্ত গ্রামের খেটে খাওয়া মানুষের সন্তান ও ঐ কলেজের শিক্ষার্থী। কলেজের পক্ষ থেকে প্রতি বছরের মতো এ বছরেও কলেজের গরীব ও মেধাবী ৩০ শিক্ষার্থীকে বাই সাইকেল বিতরণ করা হয়। 

    সোমবার (২২ আগস্ট) সকালে কলেজ চত্তরে আয়োজিত বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। এ সময়ে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ গাজী জসীম উদ্দীন, সহকারি অধ্যাপক মো. অমিনুল ইসলাম, শিখা সিকদার, শ্যামল কৃষ্ণ বেপারী সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ।

    অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জমান বলেন, কলেজের পক্ষ থেকে প্রতি বছরই বাই সাইকেল প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় এবছর কলেজ কর্তৃপক্ষ ও কয়েকজন দানশীল ব্যক্তিদের সহযোগিতায় কলেজের গরীব ও মেধাবী ৩০ শিক্ষার্থীকে বাই সাইকেল দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে কলেজের পক্ষ থেকে বাই সাইকেল দেয়া হবে। এভাবে মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার জন্য সমাজের সকলকেই এগিয়ে আসার আহবান জানান তিনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ