ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • শেষ বেলায় এশিয়া কাপের দলে নাঈম

    শেষ বেলায় এশিয়া কাপের দলে নাঈম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাতে সময় ২৪ ঘণ্টারও কম। কাল বিকেলেই  বাংলাদেশ ক্রিকেট দল উড়াল দেবে দুবাইয়ে। ঠিক তখনই এশিয়া কাপের স্কোয়াডে আসলো পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করা ওপেনার নাঈম শেখ দলে ফিরেছেন। চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে নুরুল হাসান সোহান ও পেসার হাসান মাহমুদ।

    আজ সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য জানানো হয়েছে। এশিয়া কাপের দলে নাঈমের অন্তর্ভুক্তি টাইগারদের ওপেনার সংকট ঘুচিয়েছে। গত ১৩ আগস্টের ঘোষিত স্কোয়াডে ছিলেন মাত্র দুজন ওপেনার। 

    আগে থেকেই আঙ্গুলের ইনজুরিতে ভুগছিলেন সোহান। যার চিকিৎসা করাচ্ছেন তিনি সিঙ্গাপুরে। করতে হয়েছে অস্ত্রপচারও। ব্যান্ডেজ বাধা হাত নিয়ে এসেছিলেন অনুশীলনেও। তবু শঙ্কা ছিল। অবশেষে সেই শঙ্কা সত্যি হলো। অন্যদিকে অনুশীলনে ডান পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েন পেসার হাসান মাহমুদ।

    নাঈম শেখ বাংলাদেশ দলের জার্সি গায়ে ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সাড়ে ২৪ গড়ে রান করেছেন ৮০৯। স্ট্রাইক রেট ১০৩.৭। গত ১৩ আগস্ট এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সেদিন সাব্বির রহমানকে দলে রাখা হলেও ছিলেন না নাঈম শেখ। তবে সম্প্রতি বাংলাদেশ এ দলের ওয়েস্ট সফর করেছেন দুজনেই। ক্যারিবিয়ান এ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুজনের ব্যাটই হেসেছিল। নাঈম শেখ তুলে নিয়েছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। যা আশীর্বাদ হয়ে এসেছে তার জন্য। 

    এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য সাকিব-আফিফরা আগামীকাল মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ