ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • স্ত্রী চলে যাওয়ার অভিমানে নিজের কবর খুঁড়লেন স্বামী

    স্ত্রী চলে যাওয়ার অভিমানে নিজের কবর খুঁড়লেন স্বামী
    ইনসেটে কাবিলা ফকির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে পারিবারিক বিরোধের জেরে বাবার বাড়ি চলে গেছেন প্রথম স্ত্রী আসমা বেগম। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেও হয়েছেন ব্যর্থ। এ অভিমানে নিজের কবর খনন করেন কাবিলা ফকির নামের এক যুবক। সেই কবরের ভেতরে প্রবেশের সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

    সোমবার (২২ আগস্ট) উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। কাবিলা ওই গ্রামের রসূল ফকিরের ছেলে।

    স্থানীয়রা জানায়, ১৮ বছর আগে কাবিলা ফকির একই উপজেলার পাওতা গ্রামের দেনছের আলী হাওলাদারের মেয়ে আসমা বেগমকে বিয়ে করেন। কয়েক বছর পর আরো দুটি বিয়ে করেন কাবিল ফকির। পেশায় কাঠমিস্ত্রি হয়েও আসমাসহ তিন স্ত্রীকে নিয়েই বসবাস করে আসছিলেন তিনি।

    কয়েক মাস আগে পারিবারিক বিরোধের জেরে প্রথম স্ত্রী আসমা সাড়ে তিন বছরের একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। তাকে কয়েকবার বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করেও কাবিলা ব্যর্থ হন। ব্যর্থতার হতাশায় নিজের কবর খনন করেন কাবিলা। 

    কাবিল বলেন, ভালোবেসে আমি আসমাকে বিয়ে করেছি। আমার সাড়ে তিন বছরের একটি ছেলেও আছে। ওদের ছাড়া আমার জীবন বৃথা। ওদের না পেলে আমি কবরে বসেই মরবো।

    ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আবদুল হক বলেন, কাবিল কিছুটা মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরেই তিনি নানান রকম পাগলামি করে আসছেন। তবে নিজের কবর খোঁড়ার খবর পেয়ে আমি ওর অভিভাবকের সঙ্গে কথা বলে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের জন্য বলেছি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ