ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • টি-টেন লিগে সাকিবের দলে মোহাম্মদ আমির

    টি-টেন লিগে সাকিবের দলে মোহাম্মদ আমির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবুধাবির টি-টেন লিগের এবারের আসরে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে বাংলা টাইগার্স। শুধু সাকিব নয়, নিজেদের দলে বড় বড় সব তারকাদের ভেড়াচ্ছে ফ্রাঞ্চাইজিটি।

    সবশেষ পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকেও নিজেদের দলে ভিড়িয়েছে তারা। এর আগে বাংলাদেশি মালিকানাধীন এই ফ্রাঞ্চাইজিটি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক ক্রিকেটার আফতাব আহমেদকে। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে রাখা হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচ রিচার্ড স্টনিয়ারকে। এছাড়া পরামর্শকের ভূমিকায় থাকছেন দেশের প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম।

    শুধু কোচিং স্টাফে নয় ক্রিকেটার দলে ভেড়ানোর দিক থেকেও চমক দেখাচ্ছে বাংলা টাইগার্স। সাকিবকে দলে নেওয়ার পর এক এক করে কলিন মুনরো, এভিন লুইস, মাথিশা পাথিরানা ও মোহাম্মদ আমিরকে দলে ভিড়িয়েছে তারা।  

    এই প্রতিযোগীতার প্রথম আসরে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলা টাইগার্স। এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবকিছু নিয়ে মাঠে নেমেছে দলটি। এখন অপেক্ষা টুর্নামেন্ট মাঠে গড়াবার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ