ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • অস্ট্রেলিয়ার কাছে হেরেও গ্রুপসেরা বাংলাদেশ

    অস্ট্রেলিয়ার কাছে হেরেও গ্রুপসেরা বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাহরাইনে চলতি এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে। প্রথম সেটে জিতেও বাংলাদেশ ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। বাংলাদেশ প্রথম ম্যাচে হারিয়েছিল ইরাককে।

    তীব্র প্রতিদ্বন্দ্বিতপূর্ণ প্রথম সেটে বাংলাদেশজিতেছিল ৩১-২৯ পয়েন্টে। শুরু থেকেই এই সেটে কখনো বাংলাদেশ কখনো অস্ট্রেলিয়া এগিয়ে থাকছিল। এক পর্যায়ে ২০-২০ পয়েন্টে ছিল ম্যাচের স্কোর। এর পর ২৪-২৪, ২৫-২৫, ২৬-২৬, ২৭-২৭ ও ২৯-২৯ পয়েন্টে জমে উঠে খেলা। এর পর বাংলাদেশ দুটি পয়েন্ট নিয়ে সেট জিতে নেয় ৩১-২৯ ব্যবধানে।

    দ্বিতীয় সেটে বাংলাদেশ হেরে যায় ২৫-১৮ পয়েন্টে। ম্যাচ ১-১ এ সমতা ফেরার পর তৃতীয় সেট বাংলাদেশ ২৫-২২ পয়েন্টে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। চতুর্থ সেটে বাংলাদেশ ছন্দ হারিয়ে ফেলে। অস্ট্রেলিয়া ২৫-১৭ পয়েন্টে সেট জিতে ২-২ এ সমতায় ফেরে।

    পঞ্চম সেটে বাংলাদেশকে ১৫-১১ পয়েন্টে হারিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় ৩-২ সেটে।

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ৫ সেটে হওয়ার কারণে হেরেও বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে। দুই ম্যাচে চার পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ শীর্ষ ১২ তে উঠলো। এখন স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ