ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news

ভারত-পাকিস্তান ম্যাচে বিক্রি হবে স্ট্যান্ডিং টিকিট

ভারত-পাকিস্তান ম্যাচে বিক্রি হবে স্ট্যান্ডিং টিকিট
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পলক ফেলতে না ফেলতেই শেষ হয়ে গিয়েছিল ভারত ও পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের টিকিট। যারা পাননি তাদের জন্য সুখবর দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিশেষ টিকিট বিক্রি করছে তারা।

গত ফেব্রুয়ারিতে এই ম্যাচের টিকিট ছাড়ার মাত্র ৫ মিনিটে লুফে নেয় ভক্তরা। আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হতে যাওয়া এই বহুল আকাঙ্ক্ষিত ম্যাচের টিকিট না পেয়ে অনেকে হাহাকার করতে থাকে। এবার সাধারণ টিকিটের বাইরে স্ট্যান্ডিং রুম টিকিট ছাড়া হবে।

চারহাজারেরও বেশি স্ট্যান্ডিং রুম টিকিট বিক্রি হবে ৩০ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে এবং ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে এটি দেওয়া হবে। শিশুদের জন্য টিকিটের মূল্য ৫ ডলার থেকে শুরু এবং প্রাপ্তবয়স্কদের জন্য ২০ ডলার।

আইসিসি এক বিবৃতিতে জানায়, আইসিসি হসপিটালিটি এবং আইসিসি ট্র্যাভেল অ্যান্ড ট্যুর প্রোগ্রামসের মাধ্যমে বিশেষভাবে সীমিত সংখ্যক টিকিট বিক্রি হবে।

এছাড়া ১৬ অক্টোবর প্রথম ম্যাচের কিছুদিন আগে আবারও কিছু টিকিট ছাড়বে আয়োজকরা। ১৩ নভেম্বরের ফাইনালের কিছু টিকিট এখনও অবিক্রিত আছে জানায় আইসিসি।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন