ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৪

    নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে এক কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের সহায়তার অভিযোগে ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

    আসামিরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ থানার মোতালেব সিকদারের ছেলে মো. মোজাফফর সিকদার (৪৮), একই থানার মতিউর রহমানের ছেলে মো. আরিফ হোসেন (৩০), মোসা. শাহিদা বেগম (৪৫), মোসা. আসমা বেগম(৪২) ও ঝালকাঠি জেলার নলছিটি ‍উপজেলার বেলাল হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদার(৩৫)।নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। 

    এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি গ্রামের শাহিদা বেগমের সাথে ঢাকায় থাকাকালীন সময়ে ঐ কিশোরীর সাথে ভালো সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাধে গত ২৯ আগস্ট শাহিদার বাসায়  বেড়াতে আসে কিশোরী। বিকেলে আসামিদের ভিতর মোজাফফর সিকদার,  আরিফ হোসেন ও  রাসেল হাওলাদার তাকে এক পর্যায়ে জোর করে পালাক্রমে ধর্ষণ করে। ‍একাজে তাদের শাহিদা বেগম ‍এবং আসমা বেগম সহায়তা করে। 


    এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুঃ আতাউর রহমান জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫জনকে আসামি করে থানায় ‍একটি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে চারজন আসামিকে  গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে আর বাকি একজনকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ