ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

    ঝালকাঠিতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি কাঠালিয়া অটোরিক্সা চার্জ সংযোগ দিতে গিয়ে মো. এমাদুল (২৫) নামে এক যুবকের মৃত্যু  হয়েছে। বৃহস্পতিবার দেড়টার দিকে উপজেলার ৬ নং আওড়াবুনিয়া  ইউনিয়নের উত্তর  তালগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত এমাদুল একই গ্রামের আঃ আউয়ালের ছেলে । 

    স্থানীয়রা জানান, এমাদুল ইজিবাইক চালিয়ে সংসার চালায়। দুপুরে খালি পায়ে ভেজা অবস্থায় বাড়িতে অটোচার্জ সংযোগ দিতে যায় এবং এমাদুল বিড়দ্যুতায়িত হলে ডাক চিৎকারে প্রতিবেশীরা এবাদুলকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

    রাজাপুর থানার এস আই গোবিন্দ জানান- খবর পেয়ে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রো থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আপত্তি  না থাকায় তার বাবার হাতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রাজাপুর থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ