ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে পেয়ারা বাগান থেকে এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার

    ঝালকাঠিতে পেয়ারা বাগান থেকে এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার কাপরকাঠি গ্রামের পেয়ারা বাগান থেকে বৃহস্পতিবার দুপুরে সজল চন্দ্র (৩২) নামে এক এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে লাশ পেয়ারা বাগানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

    পুলিশ জানায়, কাপরকাঠি গ্রামের যতিন কয়ানের একটি পেয়ারা বাগানের মধ্যে সজল চন্দ্রের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বজনরা জানায়, সজল দক্ষিণ বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ছিলেন। তিনি পেয়ারাচাষীসহ স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋণ প্রদান করতেন। ঝালকাঠির কাপরকাঠি, ভীমরুলি ও বাউকাঠি এলাকায় তিনি এনজিও কর্মকর্তা হিসেবে পরিচিত। মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।   

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, নিহতের পরিচয় সনাক্ত হওয়ার পরে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ