ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • সভাপতি নির্বাচিত হলেন মো. কাওসার আহমেদ জেনিভ সিকদার

    কাঁঠালিয়ায় কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

    কাঁঠালিয়ায় কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিনাপানি বাজার সংলগ্ন কেবিকে মাধ্যমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নির্বাচনে মো. কাওসার আহমেদ জেনিভ সিকদার সভাপতি নির্বাচিত হয়েছেন। 

    আজ বৃহস্পতিবার বিদ্যালয়ের অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় তিনি সভাপতি নির্বাচিত হন। কাঁঠালিয়ায় কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ে জেনিভ বিদ্যালয়ের ৯জন ভোটারের মধ্যে সব ভোট পেয়েছেন তিনি।

    নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ। 

    জেনিভ সিকদারের  অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তাকে সভাপতি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। উৎসবমুখর পরিবেশে এ
    নির্বাচন অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা রানী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, স্কুল শিক্ষক, অভিভাবক, পুলিশ, সাংবাদিক, রাজনীতিবিদ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

    নব নির্বাচিত সভাপতি মো. কাওসার আহমেদ জেনিভ সিকদার উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের
    যুগ্ম সাধারণ সম্পাদক। মো. কাওসার আহমেদ জেনিভ সিকদার বলেন, তিনি কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার রাখবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ