ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • আজ কে হাসবে শেষে হাসি ?

    আজ কে হাসবে শেষে হাসি ?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই পরাজিত দলের আজ বাঁচা-মরার লড়াই। হারলেই বিদায় নিতে হবে এশিয়া কাপ থেকে। তবে জিতলে নিশ্চিত হবে সুপার ফোর। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ও শ্রীলংকা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এ দুই দল আজ রাতে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে। পরিসংখ্যান ঘেটে শ্রীলংকাকে যেমন এগিয়ে রাখা যাচ্ছে না, তেমনি বাংলাদেশকেও আবার পিছিয়ে রাখা যাচ্ছে না। তাই শেষের হাসি কে হাসবে বলাটা তাই কঠিন।

    দুই দলের মধ্যে বরং কিছুটা মিল খুঁজে পাওয়া যেতে পারে। চলতি টুর্নামেন্টে উভয়েরই শুরু হয়েছে আফগানিস্তানের কাছে হার দিয়ে। দুই দলেরই টি-টোয়েন্টিতে অবস্থা যাচ্ছেতাই।

    শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ১৪ টি-টোয়েন্টি ম্যাচের ১০টিতেই হেরেছে। বাংলাদেশ তো হেরেছে সর্বশেষ ১৬ টি-টোয়েন্টির মধ্যে ১৪টিতেই। সর্বশেষ ৫ ম্যাচ হিসেবে আনলে দুই দলেরই হার চারটি করে, জয় একটি।

    মুখোমুখি লড়াইয়ে অবশ্য লংকানরা এগিয়ে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ১২ টি-টোয়েন্টির ৮টি জিতেছে তারা। তবে শ্রীলংকার বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যানে আবার এগিয়ে টাইগাররা। লঙ্কানদের সঙ্গে সর্বশেষ তিন দেখায় দুটিতেই জিতেছে বাংলাদেশ।

    দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ব্যবহৃত পিচে খেলা হবে। তাই স্পিনাররা বাড়তি সাহায্য পেতে পারেন। সেক্ষেত্রে আজ তিন পেসার তত্ত্ব থেকে সরে আসতে পারে বাংলাদেশ। একাদশে ফেরানো হতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

    বাংলাদেশের সম্ভাব্য একাদশ

    মোহাম্মদ নাইম শেখ, আনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান/নাসুম আহমেদ।

    শ্রীলংকার সম্ভাব্য একাদশ

    কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুুশঙ্কা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ