ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • কাঁঠালিয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

    কাঁঠালিয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে আহত রাকিবুল ইসলাম (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। 

    তিনি গত ৬ দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। রাকিবুল  শুক্রবার সকাল ১১টায় মারা যান। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাকিবুলের ভাই তারিকুল ইসলাম তারেক। তিনি জানান, ৬ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিসিৎসাধীন ছিলো। এ সময় তার জ্ঞান না ফেরায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সকালে মৃত্যুবরণ করেন। 

    উল্লেখ্য, গত ২৭ আগস্ট শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের ষাটকুড়ার মোড় এলাকায় বিরোধীয় জমিতে আমন ধানের চারা রোপন করা নিয়ে সংঘর্ষে পিতা পুত্রসহ দুই পক্ষের কমপক্ষে পাঁচ জন গুরুতর আহত হয়। আহতরা হচ্ছে শফি উদ্দিন হাওলাদার (৭৩) তার পুত্র তারিকুল ইসলাম তারেক (৪৩), রাকিবুল ইসলাম (৪০) এবং  স্ত্রী নুরজাহান বেগম (লিলি) (৬০), অপর পক্ষের নজরুল ইসলাম হাওলাদার (৩৭)। 

    এ ঘটনায়  শুক্রবার আহত তারিকুল ইসলাম তারেক বাদী হয়ে থানায় নামধারী ৫ জনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহিন হোসেন জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, আমরা মামলা এজাহারভুক্ত করেছি। শিগগির তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ