ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

    ঝালকাঠিতে স্কুল শিক্ষিকার আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে সুলতানা জাহান মুন্নি (২৯) নামে এক শিক্ষিকা গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে শহরের ফায়ার সার্ভিস সড়কের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কৃষ্ণকাঠি এলাকার টাইগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। কি কারণে তিনি আত্মহত্যা করেছে, পরিবারের সদস্যরা তা বলতে পারছেন না। 

    পুলিশ জানায়, ডাচবাংলা ব্যাংকের পাবলিক রিলেশন অফিসার ফরিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয় স্কুল শিক্ষিকা মুন্নির। তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে দুই মাস পূর্বে বিয়ে বিচ্ছেদ হয়। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন মুন্নি। এ কারণেই বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এ শিক্ষিকা। 

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তিনি আত্মহত্যা করেছে, তা এখনো জানা যায়নি। তবে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই সে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে তাঁর পরিবার দাবি করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ