ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • মুশফিককে অভিনন্দন জানালেন তিমিম

    মুশফিককে অভিনন্দন জানালেন তিমিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘদিন ধরেই মুশফিকুর রহিমের ব্যাটে রান নেই। বাংলাদেশ দলে তার জায়গা নিয়েও উঠছিল প্রশ্ন। সব আলোচনা থামিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 

    রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। তবে টেস্ট ও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি। 

    জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটারের অবসরের ঘোষণায় অভিনন্দন জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
    নিজের ভেরিফাইড ফেসবুকে তামিম ইকবাল লিখেছেন, ‘অভিনন্দন মুশফিক! 
    ১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার...।

    টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!’

    জানা গেছে, ফেসবুকে পোস্ট দেওয়ার পাশাপাশি বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নিজের অবসরের কথা জানিয়েছেন মুশফিক।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ