ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের এই দলের অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি।

    বাছাইয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গী স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।

    দুই গ্রুপ থেকে একটি করে দল খেলবে বাছাইপর্বের ফাইনাল, ওই দুই দলই ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের অবস্থানের ভিত্তিতে এবার সরাসরি বাছাইপর্বে খেলছে বাংলাদেশ ও থাইল্যান্ড। বাকিরা নিজেদের অঞ্চলের সেরা দল হিসেবে বাছাই খেলবে।

    দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়াম ও পাশেই একাডেমি মাঠে ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর হবে বাছাই পর্ব। ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের লড়াই। ১৯ সেপ্টেম্বর খেলা স্কটল্যান্ডের সঙ্গে, ২১ সেপ্টেম্বর প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের দুটি সেমি-ফাইনালই হবে ২৩ সেপ্টেম্বর ও ফাইনাল হবে ২৫ সেপ্টেম্বর।

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের আয়োজক দক্ষিণ আফ্রিকা। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে ১০ দলের এই টুর্নামেন্ট। এখন অবধি তিনবার বাছাই পর্ব খেলে প্রতিবারই বাধা টপকে গেছে বাংলাদেশের মেয়েরা।

    বাংলাদেশ দল
    নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, ঋতু মণি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ