ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব, যোগ দেবেন সিপিএলে

    যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব, যোগ দেবেন সিপিএলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপে ভরাডুবির পর জাতীয় দলের ক্রিকেটারদের দেওয়া হয়েছে এক সপ্তাহের অঘোষিত ছুটি। নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের অধীনে আগামী শনিবার থেকে পুনরায় শুরু হবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার মিশন।

    সেখানে থাকবেন না দলের অধিনায়ক সাকিব আল হাসান। কেননা তিনি খেলবেন ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটে। সিপিএলের পুরো আসর খেলে দলের সঙ্গে সরাসরি নিউজিল্যান্ডে যোগ দেবেন সাকিব।

    তবে সিপিএলে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের সঙ্গে দেখা করে সময় কাটাবেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ (সোমবার) মাঝরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব। বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান জানিয়েছেন, ৩টা ২০ মিনিটের ফ্লাইটে উড়াল দেবেন টাইগার অধিনায়ক।

    দেশ ছাড়ার আগে আজ দুপুরে রাজধানীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু’তে ফ্র্যাঞ্চাইজি হকি লিগের স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাকিব। গুঞ্জন শোনা যাচ্ছে, তার মালিকানাধীন মোনার্ক মার্ট এই ফ্র্যাঞ্চাইজি হকি লিগে দল কিনবে। সেজন্যই সেখানে গেছেন সাকিব।

    পরে রাতে যুক্তরাষ্ট্রের বিমান ধরে পরিবারের কাছে চলে যাবেন সাকিব। তবে সিপিএলে যোগ দেবেন কবে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এবারের সিপিএলে তিনি খেলবেন নতুন দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। এর আগে বার্বাডোজ ও জ্যামাইকার হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

    সাকিবকে সিপিএল খেলার অনাপত্তি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘অনেক আগেই সাকিবকে অনাপত্তিপত্র দিয়ে দেওয়া হয়েছে। সে সিপিএল খেলে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারে।’

    গত ১ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গেছে সিপিএলের এবারের আসর। এরই মধ্যে মাঠে গড়িয়েছে সাতটি ম্যাচ। আসরের ফাইনাল ম্যাচ হবে ১ অক্টোবর। অন্যদিকে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ৭ অক্টোবর থেকে। ফলে গায়ানা ফাইনালে উঠলে পুরো আসর খেলতেও সমস্যা হবে না সাকিবের।

    এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেনি শিমরন হেটমায়ারের নেতৃত্বাধীন গায়ানা। প্রথম ম্যাচে জ্যামাইকা তালাওয়াজের কাছে ৪ উইকেটে হেরেছে তারা। পরের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় এক পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে পাঁচ নম্বরে অবস্থান করছে গায়ানা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ