ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের কর্ম পরিকল্পনা সভা

    ঝালকাঠিতে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের কর্ম পরিকল্পনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি তরুণ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সদস্যরা। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, যুগ্ম সম্পাদক খসরু নোমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু, ইসরাত জাহান সোনালী, ডালিয়া নাসরিন, সৈয়দ আলী হাসান, ফারজানা মুক্তা, নাজমুন নাহার পুতুল, সাংবাদিক মানিক রায় ও কে এম সবুজ। 

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান। সভায় ঝালকাঠিতে মাদক বিরোধী কর্মকাণ্ডে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্যরা একযোগে কাজ করার উদ্যোগ নেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ