ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

    কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় মোটরসাইকেলের চাপায় সাইমুন ইসলাম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার রাত ১০টায় উপজেলার কাঁঠালিয়া-আমুয়া সড়কের ক্লাবঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন আউড়া জয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে জয়খালী গ্রামের কাঠমিস্ত্রি জয়নাল হকের ছেলে।

    পুলিশ জানায়, রাতে বাড়ি থেকে বেড় হয়ে বাবার নানা বাড়ি বেড়াতে যাচ্ছিল সাইমুন। পথে ক্লাবঘর এলাকায় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে প্রথমে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে থানায় নিয়ে যাওয়া হয়। 

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, তবে মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ওসি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ