ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে পুলিশের বাঁধায় যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড

    ঝালকাঠিতে পুলিশের বাঁধায় যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধান হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বের হওয়া যুবদলের বিক্ষোভ  মিছিল  পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে। 

    শনিবার সকাল ১১ টায় শহরের কামারপট্টি  সড়ক থেকে ঝালকাঠি সদর উপজেলা ও শহর যুবদলের নেতা-কর্মীরা  বিক্ষোভ  মিছিল বের করলে পুলিশ এতে বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে যুবদল নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশি বাঁধার মুখে শ্লোগান দেয় যুবদল নেতা-কর্মীরা।  সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম।  

    সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধান হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি বর্তমান সরকারের নানা ব্যর্থতার প্রসঙ্গ এনে পদত্যাগ করার দাবি জানান। অন্যথায় সরকার পতন না হওয়া পর্যন্ত যুবদল একেরপর এক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ