ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

    পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাফ নারী চ্যাম্পিয়নশিপে সাবিনা খাতুনের হ্যাটট্রিকে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে আসরটির সেমিফাইনালে ওঠার পথ আরও সহজ হলো বাংলাদেশের।

    এর আগে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ নারী দল।

    শনিবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নাম বাংলাদেশ। যেখানে সাফে পাকিস্তানের বিপক্ষে প্রথম মুখোমুখি বাংলাদেশের মেয়েরা।

    এদিন প্রথমার্ধেই পাকিস্তানের জালে ৪ গোল দেন সাবিনারা। খেলার মাত্র তৃতীয় মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন মনিকা চাকমা। এর প্রায় ২৫ মিনিট পর সিরাত জাহান স্বপ্না ব্যবধান দ্বিগুণ করেন।

    পরের দশ মিনিটের মধ্যে জোড়া গোল করেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। মনিকা চাকমার পাসে আলতো শটে বল জালে জড়ান সাবিনা খাতুন। আর পরে সানজিদা আক্তার ক্রস নিলে পোস্টের ঠিক সামনে থেকে নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা।

    দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। আর দলের হয়ে আরও একটি গোল করেন ঋতুপর্ণা।

    আজ দিনের আরেক ম্যাচে ভারত-মালদ্বীপ লড়াইয়ে ভারতের মেয়েরা জিতলেই সেমিতে উঠবে বাংলাদেশ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ