ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

    ঝালকাঠিতে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর থানায় পুলিশী হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে নেশাগ্রস্ত এ যুবক আত্মহত্যা করেছে। এদিকে নিহত যুবকের পরিবার বলছে এ ব্যপারে তাদের কোন অভিযোগ নেই। নিহত যুবকের নাম রাজেস রায় (২২)। সে পুর্ব চাদকাঠির অমল রায়ের পুত্র।

    পুলিশ এবং নিহতের পিতা জানান, মঙ্গলবার বিকেলে রাজেস রায় তার পিতা অমল রায়কে দা দিয়ে ধাওয়া করলে এলাকাবাসি ৯৯৯ এ ফোন দিলে সদর থানা থেকে পুলিশ এসে রাজেসকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় তাকে নারী শিশু হেল্প ডেক্স রুমে রাখা হয়। ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মঈনুল হক সাংবাদিকদের জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রাজেসকে থানায় নিয়ে আসে। 

    বিকেল ৫টায় নারী শিশু হেল্প ডেক্স রুমে রাজেস নিজের পরিহিত লুঙ্গি ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা এ অবস্থা দেখে রাজেসকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কবর্ত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তাঁর পরিবারের এ নিয়ে কোন অভিযোগ নেই। নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    ঝালকাঠি সদর থানায় আবাাসিক চিকিৎসক ডা. টিএম মাহদি হাসান হাসান সানি জানান, হাসপাতালে আনা হলে রাসেজকে পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে তাঁর মৃত্যুর কারন জানাযাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ