ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • জেলা পরিষদ নির্বাচন 

    ঝালকাঠিতে নতুন প্রার্থী দিল আওয়ামী লীগ

    ঝালকাঠিতে নতুন প্রার্থী দিল আওয়ামী লীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরকে মনোনয়ন দেওয়া হয়েছে চেয়ারম্যান পদে। এই পদে আগে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম। টানা তিন দফায় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক পদে দায়িত্ব পালন করেন। 

    ঝালকাঠির প্রবীন এ রাজনীতিবীদকে সরিয়ে এবছর নতুন প্রার্থী দেওয়া হয়। সরদার মো. শাহ আলম দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না। সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। শারীরিক অসুস্থতা ও টানা তিন দফা একই পদে থাকার কারণে এ বছর তাকে মনোনয়ন দেওয়া হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে। 

    এদিকে জেলা পরিষদের সদস্য পদেও পুরনো কাউকে রাখা হবে না বলে জানিয়েছে দলের বিশ্বস্ত একটি সূত্র। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক চিঠিতে সদস্য পদেও মনোনয়ন দেওয়া হয়েছে। ঝালকাঠি সদরে সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে মো. শমিসুল ইকরাম পিরু, নলছিটি উপজেলায় সোহরাব হোসেন মাস্টার, রাজাপুরে অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, কাঁঠালিয়ায় এসএম ফজলুল আলম সিদ্দিকী ফিরোজ, ঝালকাঠি সদর-নলছিটির নারী সদস্য হিসেবে হোসনে আরা মান্নান ও রাজাপুর-কাঁঠালিয়ার নারী সদস্য হিসেবে জাহানারা হককে। 

    দলীয় সূত্রে জানা যায়, পরিচ্ছন্ন রজিনীতিবীদ, সাবেক ছাত্রনেতা থেকে জেলা আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে পরিচিত অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের পক্ষে তফসিল ঘোষণার পর থেকেই প্রচারণা চলছিল। চেয়ারম্যান পদে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনও ছিল তাঁর পক্ষেই। তৃণমূল নেতাকর্মীদের কাছে জনপ্রিয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণার ঝড় ওঠে। সবকিছু মিলিয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকায় তাকেই মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে মনোনয়ন দেওয়ার পেছনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ঝালকাঠি-২ আসনের সংদস সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর ভূমিকা রয়েছে বলেও দলীয় সূত্র নিশ্চিত করেছে।  

    দলের এক সভায় যোগ দিয়ে সংসদ সদস্য আমির হোসেন আমু বলেন, সরদার মো. শাহ আলম যেভাবে সততার সঙ্গে সমবন্টনের মাধ্যমে জেলা পরিষদ পরিচালনা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার। তাই খান সাইফুল্লাহ পনিরকেও এভাবে জেলা পরিষদ পরিচালনা করার আহ্বান  জানিয়েছেন দলের প্রবীণ নেতা আমির হোসেন আমু।  

    অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে আমি বিজয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে জেলা পরিষদের সকল কাজ আমির হোসেন আমুর নির্দেশনায় বাস্তবায়ন করবো। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ