ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • পরীক্ষা কেন্দ্রে গোলযোগ, দুইজনকে জরিমানা

    পরীক্ষা কেন্দ্রে গোলযোগ, দুইজনকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে গোলযোগ সৃষ্টির দায়ে দুইজনকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার গনিত পরীক্ষা চলাকালীন সময়ে তাদের এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। 

    অভিযুক্তরা হলেন, পৌর এলাকার নান্দিকাঠি নিবাসী মো. মাইনুল ইসলাম(৩৮) ও বরিশাল উপজেলার মো. মিরাজ হোসেন(২৬)। অভিযুক্তরা তাদের ভুল স্বীকার করেন এবং আগামীতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন। 

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, দুইজন বহিরাগত পরীক্ষা কেন্দ্রে গোলযোগ সৃষ্টি করছে খবর পেয়ে কেন্দ্রে গিয়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ