ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • পরিবেশ অধিদপ্তর জবাব না দিলে মৌন সম্মতি ধরে নেওয়ার নির্দেশ

    পরিবেশ অধিদপ্তর জবাব না দিলে মৌন সম্মতি ধরে নেওয়ার নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য করা আবেদনের উত্তর না পেলে সেটি মৌন সম্মতি হিসেবে ধরে নিতে পারবেন আবেদনকারীরা। এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যদি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশ অধিদপ্তর জবাব না দেয়, তাহলে দেরি করা যাবে না। সেটিকে মৌন সম্মতি ধরে কার্যক্রম এগিয়ে নিতে হবে। 

    মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন সরকারপ্রধান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

    বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এ ছাড়া নারায়ণগঞ্জে বিজিবির নতুন ব্যাটালিয়ন স্থাপনসহ ৯ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫ হাজার ২৩৯ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ৪ কোটি ৩৯ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ২৪৯ কোটি ৯৩ লাখ ব্যয়ের লক্ষ্য রয়েছে। 

    বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। 

    পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনে সাড়া না দিলে সম্মতি ধরার বিষয়টি ডুয়িং বিজনেসের অবস্থার উন্নতিতে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কেননা আমাদেরকে পরিবেশ যেমন বাঁচাতে হবে, তেমনি উন্নয়ন কাজও করতে হবে। অন্যান্য শিল্পকারখানাও করতে হবে। এসব বিবেচনায় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ