ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • শেয়ারবাজার কারসাজি: দুদকের ‘পর্যবেক্ষণে’ সাকিব

    শেয়ারবাজার কারসাজি: দুদকের ‘পর্যবেক্ষণে’ সাকিব
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেয়ারবাজার কারসাজি তদন্তে বেরিয়ে এসেছে ক্রিকেট তারকা সাকিব আল হাসানের কোম্পানির নাম। বাবার নাম বদলের বিতর্কে জড়িয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ পর্যবেক্ষণ করছে দুদক। 

    মঙ্গলবার সাংবাদিকদের দুদক সচিব মো. মাহবুব হোসেন জানান, সাকিব আল হাসানের সঙ্গে দুদকের শুভেচ্ছাদূতের চুক্তি বিনাপারিশ্রমিকে। এর আগে গণমাধ্যমে কারাতে ফেডারেশনের সভাপতি ও দুদক কমিশনার মোজাম্মেল হক বলেছিলেন, সাকিবের বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। আমরা কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা করবো। 

    সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, শেয়ারবাজারের দর নিয়ে কারসাজিতে মোনার্ক হোল্ডিংস লিমিটেড জড়িত রয়েছে, যার চেয়ারম্যানের পদে রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরোর স্ত্রী কাজী সাদিয়া হাসানের নামও এসেছে শেয়ারবাজার কারসাজিতে।

    সম্প্রতি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকার দায়ে মোনার্ক হোল্ডিংস এবং কাজী সাদিয়া হাসানসহ হিরোর পরিবারের আরো কিছু সদস্য ও সহযোগীদের মোট ৩.৫৫ কোটি টাকা জরিমানা করে।  এর মধ্যে ওয়ান ব্যাংকের শেয়ার কারসাজির জন্য ৩ কোটি টাকা এবং বিডিকম এর শেয়ার কারসাজির জন্য বাকি টাকা জরিমানা করা হয়। 

    ২০২১ সালের নভেম্বরে শেয়ার নিয়ে কারসাজির সময় ওয়ান ব্যাংকের শেয়ারের শীর্ষ ক্রেতা-বিক্রেতাদের একজন ছিলেন সাকিব আল হাসান। সে সময় শেয়ারের মোট ভলিউমের ১.৮৪ শতাংশ ছিল সাকিবের হাতে।

    তবে বিএসইসির তদন্ত প্রতিবেদনে সাকিবকে সরাসরি এ কেলেঙ্কারির জন্য দায়ী করা হয়নি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ