ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ

    ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রমিকদের মারধরের প্রতিবাদে ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এতে এ রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন।

    বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। 

    তিনি জানান, বেলা ১১টার দিকে রূপাতলী বাস টার্মিনালে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ঝালকাঠির বাস শ্রমিকদের ওপর দলবদ্ধ হয়ে হামলা করে টার্মিনালের শ্রমিকরা। এতে কয়েকজন শ্রমিক আহত ন। এর প্রতিবাদে ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়।

    শ্রমিকদের অভিযোগ, রূপাতলী বাস মালিক সমিতি সবসময় অত্যাচার চালিয়ে আসছে। প্রায়ই শ্রমিকদের মারধরের ঘটনা ঘটছে। চালক-শ্রমিকদের নিরাপত্তার অভাবে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

    এদিকে বাস-মিনি বাস মালিক সমিতির যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন জানান, শ্রমিকর সঙ্গে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটি সমাধানের চেষ্টা চলছে। বিষয়টির সমাধান হলে ফের বাস চলাচল শুরু হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ