ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • রাজাপুরে দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতি সভা 

    রাজাপুরে দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতি সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। 

    এছাড়াও আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি ও রাজাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. সঞ্জীব কুমার বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ রাজাপুর শাখার সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় প্রমুখ।

    এ সময় বক্তরা বলেন, প্রতিবছর দুর্গাপূজাকে ঘিরে সারাদেশে একটি মহল সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মন্দির ও প্রতিমা ভাংচুরের মত ঘৃণ্য কাজ করে থাকে। এসব দুস্কৃতিকারীদের প্রতিহত করতে হবে। আসন্ন দুর্গাপুজা উৎসবমুখর ভাবে উদযাপনের লক্ষে বর্তমান সরকার সকল পদক্ষেপ নিয়েছেন। প্রশাসনের পাশাপাশি প্রতিটি মন্দির কমিটির নেতৃত্বে থাকা সদস্যদের সজাগ দৃষ্টি রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার আওতায় আনার জোর দাবি জানান।   

    এ বছর রাজাপুর উপজেলায় ২১ টি মন্ডবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ সময় উপজেলার ৬টি ইউনিয়নের পূজা মন্ডপের সভপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ