ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • গর্বিত মুশফিক

    গর্বিত মুশফিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করেছে হাফেজ সালেহ আহমদ তাকরিম। সৌদি আরবের পবিত্র মক্কায় '৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা'য় ১১১ দেশের ১৫৩ হাফেজের মধ্যকার এ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

    প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার গভীর রাতে দেশে ফিরেছে এ খুদে হাফেজ। এ খবর জানার পর থেকেই বিশ্বজয়ী তাকরিমকে অভিবাদন জানাচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকরিমকে অভিনন্দন জানানো হচ্ছে।

    তাকরিমকে অভিনন্দন জানাতে ভোলেননি জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমও।

    নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, 'মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট ভাই তোমার জন্য খুবই গর্বিত। দয়া করে আমাদের তোমার প্রার্থনায় রেখো।'

    তৃতীয় স্থান অর্জন করার সাফল্যেস্বরূপ হাফেজ সালেহ আহমাদ তাকরিম পুরস্কার হিসাবে পেয়েছেন ১ লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) সঙ্গে সনদ ও সম্মাননা।

    উল্লেখ্য, হাফেজ সালেহ আহমদ তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ