ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • অধিনায়কদের মধ্যে প্রথম ধনী রোহিত দ্বিতীয় সাকিব 

    অধিনায়কদের মধ্যে প্রথম ধনী রোহিত দ্বিতীয় সাকিব 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক সাকিব আল হাসান, এই বিষয়টা জানা আছে ক্রিকেটের খোঁজখবর না রাখা ব্যক্তিটিরও। তবে সাকিব যে আছেন ধনী অধিনায়কদের মধ্যেও, সেটা কি জানেন?

    আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ অধিনায়কের মোট সম্পদ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ‘সিএ নলেজ’। সেই প্রতিবেদন অনুযায়ী, ৮ অধিনায়কের মধ্যে দ্বিতীয় সেরা ধনী বাংলাদেশের সাকিব আল হাসান।

    উল্লেখ্য, ‘সিএ নলেজ’ সেলিব্রেটিদের সম্পদের হিসাব নিয়ে গবেষণা এবং তথ্য সংগ্রহ করে। তাদের প্রতিবেদন অনুযায়ী, আগামী বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি ধনী ভারতের রোহিত শর্মা, তারপরই আছেন সাকিব।

    ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত বাংলাদেশি মুদ্রায় ২৪৩ কোটি টাকার মালিক। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের মোট সম্পদের পরিমাণ ২২২ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এক্ষেত্রে সাকিব পেছনে ফেলেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে।

    রোহিত ও সাকিবের থেকে অনেক পিছিয়ে বাটলার-ফিঞ্চরা। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক বাটলার মোট ১০১ কোটি টাকার মালিক। তার পরের অবস্থানে থাকা অ্যারন ফিঞ্চের মোট সম্পদ ৮১ কোটি টাকার।

    পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৪০ কোটি টাকার সম্পদ নিয়ে আছেন তালিকার সাত নম্বর অবস্থানে। তার আগে পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা।

    কিউই অধিনায়ক উইলিয়ামসন ৬৫ কোটি টাকার মালিক, টেম্বা বাভুমার সম্পদ আছে ৫০ কোটি টাকার। সবার শেষে আছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নাবি। তার সম্পদের পরিমাণ ১২ কোটি টাকা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ