ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে কিশোর জেলেকে মারধর করে নদীতে নিক্ষেপ

    ঝালকাঠিতে কিশোর জেলেকে মারধর করে নদীতে নিক্ষেপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির বিষখালী নদীতে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে রাকিব কাজী নামে এক কিশোর জেলের মাথায় বৈঠা দিয়ে আঘাত করে হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

    শুক্রবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত রাকিব কাজীকে উদ্দার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। আহত রাকিব কাজী দিয়াকুল গ্রামের বেল্লাল কাজীর ছেলে।

    আহতর স্বজন ও স্থানীয়রা জানায়, বিষখালী নদীতে জাল ফেলে মাছ ধরা নিয়ে রাকিব কাজীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় পাশ্ববর্তী  দেউরী গ্রামের কাইয়ুম হাওলাদারের। এর জের ধরে কাইয়ুম হাওলাদার ও তাঁর ভাই হাই হাওলাদার, ফারুক হাওলাদার ও নাসির হাওলাদার মিলে রাকিব কাজীকে মারধর করে। তাকে বৈঠা দিয়ে মাথায় আঘত করে হত্যার উদ্দেশ্যে বিষখালী নদীতে ফেলে  দেয়। পরে স্থানীয়রা দেখে রাকিব কাজীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। হামলায় রক্তাক্ত রাকিবের মাথায় পাঁচটি সেলাই লেগেছে এবং কাঁর ডানহাত ভেঙেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

    রাকিব কাজীর ভাই সোহেল কাজী বলেন, গত তিন বছর ধরে অভিযুক্তরা আমার ভাইকে একা পেলেই হামলা চালায়। কয়েকদিন আগেও আমার ভাইকে মেরেছে তাঁরা। কোন বিচার পাইনি। আমি প্রশাসনের কর্মকর্তাদের কাছে আমার ভাইয়ের জীবনের নিরাপত্তা চাই।

    তবে এব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, এব্যাপারে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ