ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • রাজাপুরে বসতঘরে হামলা ভাঙচুর, দুই নারীসহ আহত ৪

    রাজাপুরে বসতঘরে হামলা ভাঙচুর, দুই নারীসহ আহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের আদাখেলা গ্রামের স্কুল শিক্ষক ফারুক সিকদারের পরকিয়া প্রেমের ঘটনা ফাঁসের জেরে আকবর সিকদারে নামে এক দিনমজুরের বসতঘরে হামলা ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। তাদের হামলায় দুই নারীসহ চার জন আহত হয়েছে। 

    শুক্রবার দুপুরের এ ঘটনায় রাতে আকবর সিকদারের স্ত্রী আহত মাকসুদা বেগম (৪৫) রাজাপুর থানায় একই এলাকার মৃত ওয়ালিউল্লাহ এর ছেলে প্রতিপক্ষ স্কুল শিক্ষক ফারুক সিকদার, দুলাল সিকদার, দুলালের ছেলে গালিব সিকদার ও স্ত্রী লাইজুর নামে লিখিত অভিযোগ দিলে পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। 


    শনিবার সকালে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাকসুদা বেগম ও তাঁর ছেলে মাসুম জানান, একই এলাকার প্রতিপক্ষ প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক ফারুক সিকদারকে গত ৩ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে এক নারীর সাথে মুনজিল সিকদারের ঘরে আপত্তিকর অবস্থায় চৌকিদারসহ স্থানীয় লোকজন আটকায়। ঘটনা শুনে মাসুমও ওইখানে যায়। পরে শুক্রবার দুপুরে মাসুম মসজিদে গেলে ওই ঘটনার জের ধরে মাসুমকে দোষারোপ করে ফারুক সিকদার মারধর করে। পরে মাসুমের মা মাসুদা বেগম ও বাবা আবকর সিকদার (৫০), আকবরের বোন মেলো বেগম (৪০) ও তাঁর ভগ্নিপতি ইদ্রিস আলী (৫০) ছুটে গেলে তাদেরকেও মারধর করে এবং তাঁর মা মাকসুদার হাত ভেঙে দেয়। এরপর ফারুক ও দুলাল তাদের দলবল নিয়ে আকবরের বসতঘর ভাঙচুর করে ৯০ হাজার টাকা, সোনার গহনা লুটে নেয় এবং নারীদের শারিরীক নির্যাতন ও শ্লীলতাহানি ঘটনায়। 

    এ বিষয়ে অভিযুক্ত প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক ফারুক সিকদার ও তাঁর ভাই দুলাল সিকদার অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয় একটি চক্র তাঁর কাছে চাদা দাবি করে আসছে, এ জন্য তাঁর নামে অপপ্রচার চালাচ্ছে। কোন নারীর সাথে ফারুকের ছবি বা ভিডিও নেই। তাঁরা বাড়িতে না থাকায় তাদের বাড়িতে মাদক ও জুয়ার আড্ডা দেয় এবং তাদের বাড়ির সুপারিসহ মালপত্র চোরে নিয়ে যায় এ ঘটনা জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করে। এজন্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাঁরা। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, অভিযোগ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ