ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৫

    ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ এ ফোন  পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে ভর্তি করে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পিপলিতা গ্রামে এঘটনা ঘটে।

    আহতরা হলেন আবুল কালাম আজাদ (৭০), তাঁর ভাই আব্দুস সালাম (৬৫), কামাল হোসেন (৫৩), ছেলে রমজান খান (২৩) ও চাচাতো বোন মাকসুদা বেগম (৬০)। 

    আহতরা জানানা, পৈত্রিক জমিতে তাঁরা বসত ঘর তুলছিল। এসময় একই এলাকার মজিদ ডাকুয়া ও তাঁর ছেলে শাহীন ডাকুয়া ভাড়া করা লোকজন নিয়ে লাঠিসোটা দিয়ে হামলা চালায়। 

    হামলাকারীদের ভয়ে এলাকার কেউ তাদের রক্ষার জন্য এগিয়ে আসেনি। পরে ৯৯৯ এ ফোন দিলে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, হামলায় দুই পক্ষের লোকজন আহত হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি  অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ