ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে অফিস সহকারির মুত্যু 

    কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে অফিস সহকারির মুত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: আরিফ বিল্লাহ (৩৫) নামে এক মাদ্রাসার অফিস সহকারির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবু তাহের মুন্সির ছেলে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

    তিনি দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার অফিস সহকারি ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র নীলগঞ্জ ইউপির সভাপতি ছিলেন। স্থানীয় ও পারিবাবিক সূত্রে জানা যায, মঙ্গলবার বেলা ১১টার দিকে আরিফ বিল্লাহ নিজ বসতঘরে পানির মটার দিয়ে পুকুর থেকে পানি তোলার জন্য বিদ্যুৎ-সংযোগ দিচ্ছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। 

    স্বজনেরা তাঁকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বুধবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের যানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে নিহতের পারিবাবিক সূত্রে নিশ্চিত করেছে। 

    তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ যুব হিযবুল্লাহ’র কলাপাড়া উপজেলা শাখা, কলাপাড়া ইমাম মুয়াজ্জিন কল্যান সমিতি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ